বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সাতক্ষীরা স্টেডিয়াম মাতালেন মারিয়া রুপনা সুমাইয়া শামসুন্নাহাররা!

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৬৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ণ

 

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাবিনা মাসুরার সাতক্ষীরা স্টেডিয়াম এসে দুর্দান্ত পা চালিয়ে মাতিয়ে গেলেন জাতীয় দলের মারিয়া, রুপনা, সুমাইয়া, শামসুন্নাহাররা।

সাতক্ষীরা স্টেডিয়ামে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ফুটবল চাম্পিয়নশীপ ২০২৩ এর মহিলা ফুটবল দলের প্রথম খেলায় জাতীয় দলের মাতসুসিমা সুমাইয়ার তিন গোলে উড়ে গেল লেকভিউ সিটি।

বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা লেকভিউ সিটি
ও এ.আর. স্পোর্টিং ক্লাবের মধ্যকার মহিলা ফুটবল দলের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় এ.আর. স্পোর্টিং ক্লাব ৬-২ গোলে জয়লাভ করে।

খেলার প্রথমার্ধের ৭ মিনিটে লেকভিউ সিটি’র শামছুন্নাহার জুনিয়র এ.আর. স্পোর্টিং ক্লাবের জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। কিন্তু খেলার ২১ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মারিয়া মান্ডা একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে।

অংশগ্রহণকারীদের মধ্যে জাতীয় মহিলা ফুটবল দলের মারিয়া, রুপনা চাকমা, মাতসুসিমা সুমাইয়া, শামছুন্নাহার সিনিয়রদের পাশাপাশি আরও ছিল আরও ছিল মাসুরা পারভিন, শামছুন্নাহার জুনিয়র, তহুরা, ও মার্জিয়া। মহিলাদের ৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্ণামেন্টের প্রতিটি দলে ২জন করে জাতীয় দলের খেলোয়াড় অংশ গ্রহণ করছে। এদের মধ্যে সাতক্ষীরা স্পোর্টস একাডেমীতে মাসুরা পারভিন ও মার্জিয়া, সাতক্ষীরা লেকভিউ সিটিতে শামছুন্নাহার সিনিয়র ও শামছুন্নাহার জুনিয়র, এ. আর. স্পোর্টিং ক্লাবে মারিয়া মান্ডা ও মাতসুসিমা সুমাইয়া এবং চিংড়ি বাংলা ক্লাব সাতক্ষীরাতে রুপনা চাকমা ও তহুরা খেলছেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লেকভিউ সিটি’র শামছুন্নাহার সিনিয়র আরো একটি গোলভকরে দলকে ২-১ এগিয়ে নেয়। খেলার দ্বিতীয়ার্ধের বেশ কিছু সময় পর গোল উৎসবে মেতে উঠে এ. আর. স্পোর্টিং ক্লাবের স্বপ্না ও মাতসুসিমা সুমাইয়ারা। পর পর আরো ৫টি গোল করে খেলায় ৬-২ ব্যবধানে জয়লাভ করে এ. আর. স্পোর্টিং ক্লাব।

দলের পক্ষে মাতসুসিমা সুমাইয়া ৩টি ও স্বপ্না ২টি করে এবং মারিয়া মান্ডা ও শামসুন নাহার সিনিয়র ১ ও শামসুন জুনিয়র ১টি করে গোল করেন।

জাতীয় মহিলা ফুটবল দলের ৮জন খেলোয়াড় এই টুর্ণামেন্টের চারটি দলে পৃথকভাবে খেলছেন। শুক্রবার বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।

সাতক্ষীরার স্থানীয় ক্লাব ওয়ারিয়র স্পোর্টস একাডেমীর পৃষ্ঠপোষকতায় ও বসুন্ধরা কিংস এর সহযোগিতায় শুক্রবার (২৮ জুলাই) সাতক্ষীরা স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ফুটবল চাম্পিয়নশীপ ২০২৩। এই টুর্ণামেন্টে চারটি মহিলা ফুটবল টিম অংশ নিচ্ছে।

নারীদের চারটি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে।

খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক রেফারী সালমা খাতুন। টুর্ণামেন্টে অংশগ্রহণকারি চারটি মহিলা ফুটবল দলে জাতীয় মহিলা ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর