বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ১০৫ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১১:৪৩ অপরাহ্ণ

ঢাকা : সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি টাঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর