শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সাভারে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ-৭

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬০ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২:০৪ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : সাভারের আমিনবাজারের হিজলা এলাকায় একটি সেমি পাকা ঘরে পাইপলাইনের জমে থাকা গ‍্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৭ জন যুবক দগ্ধ হয়েছে, এরা পেশায় দিনমজুর।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে আমিনবাজার হিজলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাকের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।পরে তাদেরকে উদ্ধার করে রাত বারোটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- বাড়িওয়ালার ছেলে রায়হান (২০), ২৮ শতাংশ দগ্ধ, মো. হাদিস (২০), ১৩ শতাংশ দগ্ধ, নাহিদ (২০), ১৭ শতাংশ দগ্ধ, জুয়েল (২২), ১৪ শতাংশ দগ্ধ, মোনারুল (২২), ৭ শতাংশ দগ্ধ, আলামিন (২২) ১২ শতাংশ দগ্ধ, ও রুবেল (২৪), ১৩ শতাংশ দগ্ধ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা বার্নের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রাতের দিকে সাভার থেকে দগ্ধ অবস্থায় সাতজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হলে জরুরি বিভাগে তাদেরকে অবজারভেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ রায়হানের ভগ্নিপতি রকিব জানান, দগ্ধরা সকলেই দিন মজুর। তাদের মধ্যে চারজন গাড়ির স্প্রিং পাত্তি মেরামতের মেকানিক্যাল মিস্ত্রি এবং বাকি তিনজন মাটি কাটার লেবার । আজ রাতের দিকে খাওয়া দাওয়া শেষে তারা সাতজন মিলে একটি টিন সেডের ঘরে বসে গল্পগুজব করছিল। এ সময় তাদের মধ্যে একজন সিগারেট ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এতে সাতজন দগ্ধ হয়।

তিনি আরো বলেন, ওই ঘরটি বেশ কয়েকদিন যাবত বন্ধ ছিল। গত দুইদিন আগে ওই ঘরের পাশ দিয়েই ওয়াসার পানির লাইনের পাইপ বসানোর জন্য খোড়াখুড়ি করে। সম্ভবত ওই খোরা খুরির জন্য লাইনের গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে ঘরের মধ্যে গ্যাস জমে ছিল। তা থেকেই হয়তো এই দুর্ঘটনাটি ঘটে। পরে দগ্ধ সাত জনকে দ্রুত আমরা ঢাকায় শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর