শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দু’জনের জনের

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৩১ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৩:০৩ অপরাহ্ণ

ঢাকার ধামরাই ও সাভারে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়া এসব দূর্ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। পুলিশ নিহতদের মরদেহগুলো উদ্ধার করেছে। 

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানাস্ট্যান্ড ও সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা মো. রুবেল পারভেজ। তিনি ৪১তম শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন। অন্যজন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাসিন্দা মো. আব্দুল মান্নান। আহতের নাম- মো. আক্তারুজ্জামান।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস রেষারেষি করে ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় পৌছালে সড়কে দাড়িয়ে থানা ৩ জন যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন এবং আহত হন আরো দুজন। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আরো একজনকে মৃত বলে ঘোষণা করেন।নিহতের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত ও মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন।

অন্যদিকে, সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই  মারা যান পুত্র  এবং আহত হন মোটরসাইকেলে থাকা আরোহী পিতা।

মরদেহগুলো উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় আনা হয়েছে জানিয়ে পুলিশ বলছে- সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আবুল হাসান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর