বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সাভার পৌরসভার এক মাত্র ইজারাকৃত হাট নিয়ে চক্রান্তের অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ১৭৮ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ

সাভার : সাভার পৌরসভার ইজারা কৃত কোরবানীর পশুর হাট নিয়ে একটি কুচক্রী মহল চক্রান্ত করছে বলে অভিযোগ হাট ইজারাদারের। সাভার পৌরসভা কর্তৃক ইজারার শুরু থেকেই সর্বোচ্চ দরদাতা আতিকুর রহমান রাজুর বিরুদ্ধে নানা চক্রান্ত করে যাচ্ছে। হাট যাতে করতে না পারে তার জন্য করে যাচ্ছে চক্রান্ত। ফ্যাসিবাদিদের হাতকে শক্তিশালী করতে আড়াল থেকে ফ্যাসিস্ট দোষররা ইন্ধন যোগাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাভার পৌরবাসির বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কথা বলে জানা যায়, এবার সাভার পৌরসভার ইজারাকৃত গরু ছাগলের হাট বিগত ফ্যাসিস্ট সরকারের দোষরা আড়াল থেকে প্রভাবিত করার চেষ্টা করে। তাই তারা হাটের ইজারা চূড়ান্ত দরপত্রে অংশ নিতে না পারলেও ভিন্ন রাজনীতি পন্থা অবলম্বন করে। পশুর হাট তাদের দ্বারা প্রভাবিত করার জন্য কৌশলে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে প্রভাবিত করে হাটের বিট নির্ধারণ করেন সাভার পৌর এলাকার নামা গেন্ডার ইমুর মাঠে। যা ইতি পূর্বে কোন ইজারাকৃত হাটের কখনো ভিট নির্ধারণ করা ছিলনা। এনিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

হাটের ইজারাদার আতিকুর রহমান রাজুকে হাটটি গেন্ডা থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানান গেন্ডাবাসি ও গেন্ডার সচেতন মহল। কারণ সেখানে পশুর হাট বসলে গেন্ডাবাসি পড়বে নানা ভোগান্তিতে। নিজেদের ভোগান্তির কথা চিন্তা করে গেন্ডাবাসি ও গেন্ডার সচেতন মহল হাটটি সরিয়ে নেওয়ার দাবি জানান ইজারাদার আতিকুর রহমান রাজুকে।

গেন্ডাবাসির দাবির পরিপ্রেক্ষিতে হাটটি রেডিও কলোনি স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তর করেন আতিকুর রহমান রাজু।

কিন্তু হাটটি স্থানান্তর করার পর থেকে ফ্যাসিস্ট দোষররা কৌশলে হাট যাতে করতে না পারে সেজন্য তার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। যা জনমনে ক্ষোভের সৃষ্টি করছে।

এব্যপারে হাটের ইজারাদার আতিকুর রহমান রাজু বলেন, গেন্ডাবাসির দাবিতে হাট স্থানান্তর করা হয়েছে। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট দোষররা হাটকে ঘিরে আড়াল থেকে ইন্ধন যোগিয়ে হাটের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তাই হাটের সৃষ্ট সমস্যা সমাধানে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর