বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সিসিডিবি এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০৪ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। সিসিডিবি এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে (৯ জুলাই) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে এ্যাডভোকেসি ও লবিবিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারিদা খাতুন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিসি আর সি বি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস ও এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারিদা খাতুন। তিনি এ্যাডভোকেসি ও লবি, প্রশিক্ষণের সুফল ও প্রয়োজনীয়তা সর্ম্পকে আলোচনা করেন। তিনি নারীরা কিভাবে এ্যাডভোকেসি ও লবি করে নিজেদের ও সমাজের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

উক্ত প্রশিক্ষণে এ্যাডভোকেসি কি, সহিংসতার কারন ও প্রতিরোধে করনীয়, নারীর ক্ষমতায়নে এ্যাডভোকেসি পরিকল্পনা প্রনয়ণ এবং নারীর অধিকার, নারী নেতৃত্ব ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর