শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সেনাবাহিনীতে কমিশন পেলেন ১৯ জন নার্স

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩০৩ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৭:৪৭ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস) কোর্সের র‍্যাংক পরিধান অনুষ্ঠান আজ সোমবার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ঘাটাইল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

এই অনুষ্ঠানের মাধ্যমে ১৯ জন প্রশিক্ষণার্থী এএফএনএস অফিসার আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে অন্তর্ভূক্তি লাভ করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে লেফটেন্যান্ট মোসা. শুকতারা খাতুন প্রথম এবং লেফটেন্যান্ট সাথী আক্তার দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে টাঙ্গাইলের ঘাটাইল এরিয়ায় কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরাসহ প্রশিক্ষণার্থী অফিসারদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অভিভাবক ও উপস্থিত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা প্রশিক্ষণার্থী অফিসারদেরকে র্যাংক পরিয়ে দেন এবং তাদের পেশাগত জীবনের আনুষ্ঠানিক সূচনা করেন।

বর্তমান সংবাদ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর