বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

২০২৬ ফিফা বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮৯ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৯:৪৫ অপরাহ্ণ
ছবি : সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : ২০২৬-এ পুরুষদের বিশ্বকাপ ফুটবলের আসর বসছে তিন দেশে- আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। আমেরিকার ১১, মেক্সিকোর তিন ও ক্যানাডার দুইটি শহরে বিশ্বকাপের খেলা হবে। সেখানে মোট ১২টি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপে চারটে করে দল। ফিফা কাউন্সিল এই সূচি অনুমোদন করেছে।

 

২০২৬-এর বিশ্বকাপ ফাইনাল হবে রোববার, ১৯ জুলাই। তার আগে প্রথমে গ্রুপ পর্বের খেলা হবে। গ্রুপের প্রথম দুইটি দল ও তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলকে নিয়ে মোট ৩২টি দল পরের পর্বে খেলবে। প্রতিটি দল যাতে যথেষ্ট পরিমাণে বিশ্রাম পায় সেদিকে নজর রাখা হবে। ৪০ দিন ধরে ১০৪টা ম্যাচ খেলা হবে।

গত বিশ্বকাপের মূল পর্বে ৩২টি টিম ছিল। এবার ১৬টা টিম বেশি খেলবে। প্রথমে ভাবা হয়েছিল মোট ১৬টি গ্রুপ হবে। প্রতিটি গ্রুপে তিনটি করে টিম থাকবে। কিন্তু পরে তা বদল করে ১২টা গ্রুপ করা হয়েছে। সোমবার রাতে ফিফার প্রেসিডেন্টের সঙ্গে ছয়টি কনফেডারেশনের কর্তারা দেখা করেছিলেন। তারা কেউই এই সূচি নিয়ে কোনোরকম আপত্তি জানাননি।

 

বিশ্বের সেরা ৩২টি ক্লাবকে নিয়ে ২০২৫ সালের জুনে ফিফা ক্লাব বিশ্বকাপ হবে। এই ক্লাব বিশ্বকাপের আসরও চার বছর পরপর বসবে। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত যে ক্লাবগুলি প্রধান প্রতিযোগিতায় জয়ী হবে, তারা মূল পর্বে খেলবে। ইউরোপের ১২টি দল এখানে খেলতে পারবে। তার মধ্যে চেলসি ও রিয়েল মাদ্রিদ ইতিমধ্যেই ২০২১ ও ২০২২-এর চ্যাম্পিয়নস লিগ জেতার সুবাদে খেলার সুযোগ পেয়ে গেছে। অন্য দলগুলিকে চার বছরের ক্লাব রেঙ্কিং দেখে সুযোগ দেয়া হবে। সূত্র: ডিডাব্লিউ, ফিফা ডটকম, নিউ ইয়র্ক টাইমস

 

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর