মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : ২৭ জুন মঙ্গলবার থেকে পহেলা জুলাই শনিবার পর্যন্ত পাঁচদিনের ছুটিতে থাকছে
ভোমরা স্থল বন্দর।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আযহা’র কারণে ২৭ জুন মঙ্গলবার থেকে পহেলা জুলাই শনিবার পর্যন্ত পাঁচদিনের ছুটিতে থাকছে ভোমরা স্থল বন্দর। ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থল বন্দরে কোন আমদানি ও রপ্তানি হবে না।
তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসবে না কোন পণ্য। তবে দুই পারের ইমিগ্রেশন খোলা থাকবে। পণ্য আমদানি রপ্তানি না হলেও পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবেন।
আগামী ২ জুলাই থেকে ফের স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা শুরু হবে ভোমরা স্থল বন্দরে।