বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

৮ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট / ৩৪৪ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ণ

ঢাকা : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সকালে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ, পরে শুনানি শেষে বিচারক জিয়াদুর রহমান জুম্মান এ আদেশ দেন আদালত। এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে অনেক আওয়ামী লীগ নেতার মতো আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর