বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

অবরোধ ঠেকাতে মাঠে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬২ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১২:২৪ অপরাহ্ণ

আশুলিয়া প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে ও নাশকতা ঠেকাতে এবং মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচলে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইনের নেতৃত্বে মাঠে ছিল নেতাকর্মীরা।

বুধবার সকাল থেকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অবস্থান নেন তারা।

এসময় শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন পালোয়ান, মো: জিয়া উদ্দিন, সাধারন সম্পাদক আলমগীর হোসেন মধু, সাংগঠনিক মো: মোতালেব পরামানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারাইজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শাহ আলম, ৮ নং ওয়ার্ড সভাপতি শাহাজ উদ্দিন, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেওয়াজ চান প্রমুখ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইন বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ ঠেকাতে এবং মহাসড়কে যাতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য আমরা শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাথে রাজপথে আছি এবং থাকব।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর