শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ডিএমপি কমিশনার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৪৬ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ

ঈদের অনাবিল আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে : 

রিপন রায়, জ্যেষ্ঠ প্রতিবেদক : ঈদের অনাবিল আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও দুঃস্থদের ঈদ সামগ্রী ও নগদ টাকা উপহার দিলেন ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২:১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এস আই শিরু মিয়া মিলনায়তনে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, আপনাদের সবার ধারণা পুলিশ শুধু দিন-রাত আইনশৃঙ্খলা ঠিক রাখা ও চোর-ডাকাতের পেছনেই ব্যস্ত থাকে, পুলিশের মনে দয়া-মায়া বলে কিছু নেই। পুলিশ আপনাদের মতই মানুষ, আপনাদের মতোই দয়া-মায়া তাদের মধ্যেও আছে, মানুষের দুঃখে কষ্টে তাদের পাশে দাঁড়ায়।

গত পরশুদিন আপনারা দেখেছেন নিউ মার্কেটে আগুন লাগলে পুলিশ সদস্যরা কাঁধে করে ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করেছেন। যেকোনো বিপদে আপনাদের পাশে আছে পুলিশ।

তিনি আরও বলেন, ঈদের খুশী সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বিপদে আমরা অতিতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা আপনাদের স্বার্থে মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের নাম ঠিকানা দিবেন, আমরা ব্যবস্থা নিব।

ডিএমপির ৫০টি থানা এলাকার ৬০০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মুহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার);অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; যুগ্ম-পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বর্তমান সংবাদ/আরআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর