সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

বর্তমান সংবাদ ডেস্ক : / ৪২৬ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : বান্দার সকল গোনাহ মাফ, ইহকালীন ও পরকালীন মুক্তি, মুসলিম উম্মার সুখ, শান্তি ও মুসলিম রাষ্ট্র সমূহের হেফাজত কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের সমাপ্তি ঘটে।

বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের এ আখেরি মোনাজাত পরিচালনা করেন।

প্রায় ২৫-৩০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বলে আশা করা হচ্ছে। ময়দানে বিদেশী নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মঞ্চ থেকে এ মোনাজাত হয়।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমা ঘিরে টঙ্গীর তুরাগ পাড় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির পদচারণে মুখরিত ছিল গত ৩ দিন। শিল্পনগরী টঙ্গী যেন পরিণত হয় ধর্মীয় নগরীতে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর