বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

আদাবরে দুই মাদক কারবারি গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৬ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজধানীর আদাবর থেকে মাদক কারবারি চক্রের মূলহোতা মো. শরিফ মিয়া ও তার অন্যতম সহযোগী মো. আল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি জানন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজার চালান এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। শরিফ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর