সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি: কাদের

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩৫ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ণ
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট : ষড়যন্ত্রের মাধ্যমে চোরাগলি পথে ক্ষমতায় যেতে বিএনপি আবারও ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত যৌথসভায় এ অভিযোগ করেন তিনি।

কাদের বলেন, বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও নির্বাচনে জিতবে এমন কোনো নিশ্চয়তা পাচ্ছে না। তাই তারা চোরাই পথে ক্ষমতা দখলের চেষ্টা করছে। একটা ওয়ান ইলেভেন হয়েছে, আরেকটা ওয়ান ইলেভেন জন্য পাঁয়তারা করছে তারা।

আওয়ামী লীগ সতর্ক অবস্থায় থাকবে জানিয়ে তিনি বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের চেয়ে বেশি সুদৃঢ় ও সতর্ক অবস্থায় থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ইদানীং আমরা লক্ষ্য করছি, হঠাৎ করে বাস পোড়ানো হচ্ছে, যেটা ফরিদপুরে ঘটেছে। সেখানে পুলিশের ওপর আক্রমণ করেছে, সেখানের সবাই এক বাক্যে বলেছে যে, পুলিশ আক্রমণকারী নয়, তারা আক্রান্ত।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিএনপি নানা দলের সমন্বয়ে ঐক্য তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেয়া হবে না। কিন্তু আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে, এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, তাদের কাছে আমাদের দায় আছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এবং জনগণের সম্পদ ও সম্পত্তিকে প্রটেকশন দিতে হবে।’

যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়ার সুলতানা, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীমসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর