বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ এক কারবারী গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৭৮ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ কানু মিয়া (৩১) নের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১৪)। এসময় তার হেফাজতে থাকা ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা জয় একটি সিএনজিও।

বুধবার রাত ১১ টার দিকে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের মহরম পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কানু মিয়া ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা আলাউদপুর এলাকার আব্দুর রহমান ওরফে কাদের মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, এর সার্বিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১০ মে) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধী মহরম পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দখলে থাকা সিএনজি তল্লশী করে ৩৬ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বর্তমান সংবাদ/আরআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর