বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

আশুলিয়ায় আখ খেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

আশুলিয়া প্রতিনিধি / ২১৬ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ

ঢাকার আশুলিয়ায় একটি আখ খেত থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার সকালে আশুলিয়ার শিমুলিয়ার ভট্রাচার্যপাড়া এলাকার একটি আখ খেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে আখ খেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে। মৃতদেহের মাথায়, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আশুলিয়ার থানার এসআই আনোয়ার হোসেন বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তাকে কেউ নিয়ে এসে হত্যা করে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, নিহতের পরিহিত জ্যাকেটের পকেটে একটি ম্যাচ, একটি ব্লেড ও পাঁচ হাজার টাকা পাওয়া গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর