বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

আশুলিয়ায় ইকরা ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৩৫৮ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় ইকরা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের একটি সহযোগী সংগঠন ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে আশুলিয়ার কোনাপাড়াস্থ ইকরা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল মাঠে দেড় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল ভাতের চাল, পোলাও চাল, ডাল, তেল, দুই প্রকারের সেমাই, চিনি, আলু, পেয়াজ, দুধ এবং লবণ।

ইকরা ফাউন্ডেশনের সভাপতি মো: হুমায়ুন কবীর জানান, ২০২৩ সাল থেকেই স্কুলের শিক্ষকদের বেতনের একটা অংশ এই ফাউন্ডেশনে জমা হয়। শিক্ষার্থীরা এখানে টাকা দিয়ে থাকে। এই টাকা থেকেই আজকের এই ঈদ সামগ্রী দেয়া হল। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো: মজিবুর রহমান, ইকরা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মো: সোহেল রানা, দাতা সদস্য আলহাজ্ব জামাল উদ্দিন মন্ডল প্রমূখ।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ বিতরণ, বৃক্ষ রোপণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে৷

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর