বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

আশুলিয়ায় ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৩২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী ও বিশমাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কমলাপুর নারায়ণপুর এলাকার মৃত মুক্তার মিয়ার ছেলে সাগর হোসেন তারা (৪৫) এবং নাটোর জেলার বড়াইগ্রাম থানার লক্ষীকুল বাজার এলাকার সোবহান প্রামানিকের ছেলে মামুন (৩৫)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। অপরদিকে একই সময়ে অপর একটি দল বিশমাইল এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আরেক মাদক কারবারিকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়া ও এর আশপাশের এলাকায় মাদক সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর