বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

আশুলিয়ায় দশ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৬৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ

আশুলিয়া : ঢাকার আশুলিয়ায় প্রতারণার মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাজী মো. মজিবুর রহমান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়ার জিরানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাজী মজিবুর রহমান গাজীপুর সদর থানার মাধবপুর এলাকার মন্ডল বাড়ির হাজী মো. রমজান আলীর ছেলে। তিনি এম এস রিয়াল রাতুল এবং রিহান সেনেটারীর স্বত্বাধিকারী।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার সহকারী এএসআই মো. ফিরোজ মিয়া জানান, মজিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা (এনআই এক্ট) মামলায় ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা সহ ১০ মাসের সাজার ওয়ারেন্ট ছিলো। তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। আজ দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর