শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কাওছার হোসেন, সাভার / ৩৪৩ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ

সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রীসহ খাদ্য পণ্য বিতরণ করেছে স্বপ্ন মানব সেবা সংগঠন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রায় অর্ধশতাধিক অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী ও খাদ্যপণ্য বিতরণ করা হয়।

স্বপ্ন মানব সেবা সংগঠনের সভাপতি মোশারফ হোসেন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাসির উল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির মল্লিক, আশুলিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও শিমুলিয়া নবীন সংঘের সাধারন সম্পাদক সাংবাদিক তুহিন আহামেদ, সদস্য শরীফুজ্জামান ফাহিম।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্বপ্ন মানব সেবা সংগঠনের কোষাধ্যক্ষ আল-আমিন মোল্লা, সহ-সাংগঠনিক আব্দুর রশিদ সরকার, সদস্য মো: টিপু মিয়া, শরীফ মোল্লা প্রমূখ।

ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ছোলা, ডাল, পেয়াজ, বেসন, তেল, খেজুর, চিনি, ট্যাং, মুড়ি ইত্যাদি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর