স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকার আশুলিয়ায় দৈনিক “যুগান্তর” পত্রিকা দুই যুগে পদার্পণ উপলক্ষে দোয়া, মিলাদ, কেক কাটা ও স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এসব কর্মসূচির পালন করা হয়।
যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠুর আয়োজনে শুরুতেই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। শেষে কেক কাটার আয়োজন করা হয়।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খান।
এসময় আশুলিয়া প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।