বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩০৫ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ণ
ছবি : প্রতীকি

 

নিজস্ব প্রতিবেদক,  সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: হোসেন নামের ছয় বছরের এল শিশুর মৃত্যু হয়েছে। ঘুরি উড়াতে গিয়েই সে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার কুরগাঁও বেকারির গলি এলাকায় হাজী আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন কুরগাঁও এলাকার মো. মিন্টুর ছেলে। সে তার পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।

স্থানীয়রা জানান, বিকেলে বাসার ছাদে ঘুরি উড়াতে যায় শিশু হোসেন। একপর্যায়ে ঘুরিটি ছাদঘেঁষা বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে আটকে গেলে তা ছাড়াতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। এরপর কিছুক্ষণ লাইনের তারের সাথে কিছু সময় ঝুলে থাকে এবং কিছুক্ষণ পরে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তার মৃত্যু হয়। পোস্টমর্টেম শেষে তার পরিবারের কাছে সকালে মরদেহ হস্তান্তর করা হয়।

এদিকে সাথানীয়রা অভিযোগ করে বলেন, আনোয়ার হোসেন নামের স্থানীয় বহুতল ভবনের মালিক ইমারত আইন না মেনেই বাড়ি নির্মাণ করেছেন। বিদ্যুতের খুঁটিঘেষে ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এমনকি পুরো ছাদটি অরক্ষিত ছিলো। কোন রেলিংও নির্মাণ করা ছিলো না।

আশুলিয়া থানার এস আই মাসুদ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এছাড়া অরক্ষিত বাড়ির বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এবিষয়ে আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর