বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

‎আশুলিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৬২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
‎আশুলিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় শিমুলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কেন্দ্রের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়৷

আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং ঢাকা-১৯ এর বিএনপির মনোনিত প্রার্থী ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর  তথা ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি নূরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক রুবেল শেখের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোবারক হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলে রাব্বী গালিব, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান সহ ইউনিয়ন বিএনপি ও এর সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর