সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

ইজতেমায় আসার পথে ৭’শ রোহিঙ্গা আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজার : ইজতেমায় অংশগ্রহণের জন্য ঢাকায় আসার পথে সাতশো রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ১৯টি বাসে করে তারা ইজতেমায় আসছিল।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে এসে কক্সবাজার আদর্শ গ্রাম সংলগ্ন বাইতুল নূর আমান মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন। এরপর ১৯টি বাসে তারা ইজতেমায় অংশগ্রহণের জন্য রাজধানীর উদ্দেশে যাত্রা করেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে এবং পরে এ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয় রোহিঙ্গাদের।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকার পরও রোহিঙ্গারা কিভাবে ক্যাম্প থেকে বের হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর