বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার / ১৭৬ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১:৫০ অপরাহ্ণ
ফাইল ছবি

কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে করিম উল্লাহ নামের এক রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।

শুক্রবার রাত ৮টার দিকে উখিয়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাঝি করিম উল্লাহ ২০ নম্বর ক্যাম্পের এম ব্লকের মৃত গনু মিয়ার ছেলে এবং ২৭ নম্বর ব্লকের সাবেক মাঝি (রোহিঙ্গা কমিউনিটি লিডার)।

উখিয়া থানা ওসি মো. শামীম হোসেন জানান, গতকাল শুক্রবার রাতে এশার নামাজের পর ১০/১২ জনের একদল দুষ্কৃতকারী ২০ নম্বর ক্যাম্পের এম ব্লকের মসজিদের সামনে এসে করিম উল্লাহর ঘরে ঢুকে। দুষ্কৃতকারীরা পরে করিম উল্লাহকে ঘর থেকে বের করে রাস্তার মধ্যে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পুলিশ করিম উল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরসা সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর