শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

এবার চকবাজারে সিরামিক গোডাউনে আগুন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৪৯ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : রাজধানীর চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে ৫ তলা ভবনের পঞ্চম তলায় সিরামিক গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশের একটি ভবনে ৫ তলা ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বর্তমান সংবাদ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর