ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ কম্বল বিতরণ করেন।
উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ।
মঙ্গলবার দুপুরে তিনি পৌর শহরের লঞ্চঘাটের শ্রমিকসহ প্রায় দুই শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, ঘাট ইজারাদার শামিম ও নুর জামাল দফাদার সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। শীত নিবারনের কম্বল হাতে পেয়ে খুশি ঘাট শ্রমিকরা।
ঢাকা দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অমি ব্যক্তিগত অর্থায়নে ঘাট শ্রমিক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি।