বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

কলারোয়ায় ১৩’শ প্রান্তিক কৃষক পেল ধান বীজ ও সার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৯৮ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ণ

 

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় ১৩’শ ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জুন) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করে,উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইউনুছ আলী, উদ্ভিদ সংরক্ষন কর্সকর্তা জিয়াউল হক জিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলার ১হাজার ৩ শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ধান বীজ ৫ কেজি, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ মৌসুমে রোপা আমন ধানের ( উফষী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নেে আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর