বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

কালিয়াকৈরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি / ২৩৯ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ

গাজীপুর : বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বোয়ালী ইউনিয়নের কৃষকদলের উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে করেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী আব্দুল হান্নান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এ্যাড.আজিজুল হক সহ বিভিন্ন সংগঠনে নেতাকর্মীরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর