আলহাজ হোসেন, নিজস্ব প্রতিবেদক : “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা হল রুমে জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে র্যালীর আয়োজন করা হয়।
র্যালীটি উপজেলা চত্বর ঘুরে পরে হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর ইসলামী তাকাফুল মডেল জোন এর জোন প্রধান মো. আবু বকর, পপুলার লাইফ ইনস্যুরেন্স এর মৌচাক এরিয়া ইনচার্জ মরিয়ম আক্তার, কালিয়াকৈর ইসলামী তাকাফুল মডেল জোন এর সহকারী ইনচার্জ আজহারুল ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমারত হোসেন।
এ সময় বীমা কোম্পানির বিভিন্ন কর্মকর্তারা ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। পরে মরোন্তর ও মেয়াদোত্তদের মাঝে ৭ লক্ষ ৯২ হাজার ৬৬৫ টাকার চেক বিতরণ করা হয়।
এএইচ/টিএ