বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

কালিয়াকৈরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৫:১৩ পূর্বাহ্ণ

 

কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা সংস্কারের দাবী জানিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার মৌচাক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আন্দারমানিক পূর্বপাড়া এলাকায় এ মানব বন্ধন পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা জানান, উপজেলা আন্দারমানিক পূর্বপাড়া পাকার মাথা থেকে কাশেমের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা । দীর্ঘ ১০ বছর যাবৎ রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসির।

রাস্তাটির বেহাল অবস্থার জন্য লস্করচালা, মাধবপুর, আরাবাড়ী, গোবিন্দ বাড়ি, ভবানীপুর, কাশিমপুর, হাতিমারা, জিরানি, সফিপুর সহ ১০ গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানিতে ভরে যায়। রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দূর্ভোগে পড়তে হয় এলাকাবাসীর। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবী জানান তারা।

মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, লিটন হাওলাদার ,রাসেল আহমেদ ,ইনজাম সরকার, গোলাম মোস্তফা, আবু হানিফ, রেজাউল করিম, সেলিম খন্দকার সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।

মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন জানান, রাস্তাটি সংস্কার করার জন্য উপজেলা পরিষদের তালিকাভুক্ত করা হয়েছে। দেরি হলে ইটের রাবিশ দিয়ে সাময়িকের জন্য রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।

এএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর