বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

কালিয়াকৈরে শিক্ষকদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : ”শিখন হবে যোগ্যতায় মুল্যায়ন হবে অভিজ্ঞতায়” এই শ্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ১১০ টি কিন্ডার গার্ডেন স্কুলের দুই ধাপে ৫টি বিষয়ের উপর শিক্ষকদের প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৫ এপ্রিল) চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে এ প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানের সভাপত্বিত করেন প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ বায়েজিদ হোসেন।

প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কো অর্ডিনেটর শাহিনুর আক্তার, রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক সংগঠক মোঃ রাকিব উল ইসলাম, গাজীপুর সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়াম্যান আজহারুল ইসলাম সরকার লিখন, সামি মর্ডান স্কুলের প্রতিষ্ঠাতা হাজী শফিজ উদ্দিন, সিনথিয়া প্রি-ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শহিদুল ইসলাম, আফাজ উদ্দিন মোল্লা স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবু ইউসুফ, কালামপুর এইচ এস কিন্ডার র্গাডেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম সহ প্রমুখ ।

এসময় বক্তারা প্রশিক্ষনে অংশ গ্রহনকারী উপজেলার ১১০টি কেজি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুষ্ঠান সফল করায় ধন্যবাদ জানান।

বর্তমান সংবাদ/এএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর