শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই-খাতা ও ঔষধ বিতরণ

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৪২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

গাজীপুর : গাজীপুরে কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পুনরায় মন্ত্রী হওয়ায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কিরণ মাহমুদ ওয়াসির উদ্যাগে দোয়া মাহফিল, বিনামূল্যে বই-খাতা ও ঔষধ বিতরণ করেছেন।

শুক্রবার বিকেলে উপজেলার পাশাগেট এলাকায় দুস্থ ও অসহায় ৫শকাধিক শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হয়।

বই-খাতা পেয়ে খুশি শিক্ষার্থীরা।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কিরণ মাহমুদ ওয়ার্সি, সহ সভাপতি নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ইউনুস আলী বিশ্বাস, ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমুখ।

পরে প্রায় ৫ শতাধিক অসহায় ও সুস্থ শিক্ষার্থীদের মাঝে বই-খাতা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর