বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

কাশিমপুরে তিতাসের অভিযানে ৫ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮১ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ১:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড আশুলিয়া জোনাল বিপনণ অফিসের অভিযানে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে নিম্ন মানের পাইপ ও রাইজার।

সোমবার সকাল থেকে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের আশুলিয়া জোনাল বিপনণ অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো: সায়েম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে নেয়া প্রায় ৫ শতাধিক বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জব্দ করা হয় নিম্নমানের পাইপ ও রাইজার। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে তিতাস গ্যাসের সাভার জোনের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান এবং কাশিমপুর থানার এসআই মো: রাশেদুল প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর