সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

কুষ্টিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি / ১১৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে অটোরিকশার চালক ও চারজন যাত্রী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ তা স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, ‘দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর