বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

কেমিক্যাল দিয়ে ফল পাকানো বন্ধের দাবিতে মানববন্ধন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৫ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ২:৪৪ অপরাহ্ণ
কেমিক্যাল দিয়ে ফল পাকানো বন্ধের দাবিতে সাভারে মানববন্ধন করে কারিতাস

 

প্রতিনিধি : ক্যামিকেল/কার্বাইড দিয়ে ফল পাকানো বন্ধের দাবীতে মানববন্ধন করেছে কারিতাস বাংলাদেশ উদ্যম প্রকল্প।

বৃহস্পতিবার দুপুরে সাভারের ডেনমার্ক কামাল গার্মেন্টস রোড এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ভেজাল বিারোধী শ্লোগান লেখা ফেস্টুন, ক্যাপ এবং পরিধান করেন।

মানববন্ধনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, সুমন জন রোজারিও, আগষ্টিন মিন্টু হালদার, বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম, হাজী আব্দুল আজিজ, সোনিয়া অধিকারী, মীম, ২নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আবু সাইদ, মোকাব্বের হোসেন মিঠু, স্বেচ্ছা সেবক রিয়াজ, ববিতা কর্মকার, রুমা, কুলসুম, পিংকী শিল্ড এর নির্বাহী পরিচালক মো: মাহবুব আলম ফিরুজ, পল্লী ও পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকিকুজ্জামানসহ স্থানীয় জনগন, শহিদ তিতুমীর স্কুলের শিক্ষক, ছাত্র/ছাত্রী, ব্যবসায়ী এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

মানববন্ধন শেষে ডেনমার্কেট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাভার পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা বলেন, ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং সামাজিক ভাবে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কেমিক্যাল দিয়ে ফল পাকানো এবং খাদ্যে ভেজাল করে যারা, দেশের শত্রæ তারা। ভেজাল খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান। সেই সাথে ভেজাল খাদ্য তৈরীতে সম্পৃক্তকারীদের কোনক্রমে যেন ছাড় দেওয়া না হয় প্রশাসের প্রতি সে আহব্বান জানান।

ফরিদ আহাম্মদ খান বলেন, সুস্থ্য জীবন যাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নাই। ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নানা ধরনের অসুস্থতায় ভুগছে। কেমিক্যাল দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কেমিক্যাল দিয়ে ফল পাকাচ্ছে যা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানাধরনের শারিরিকভাবে অসুস্থতায় ভূগছে। ভেজাল খাদ্যে আপামর জনসাধারণ জীবনের হুমকীর মুখে পড়ছে।

রোকেয়া হক বলেন যে, খাদ্যে ভেজাল গোটা জাতিকে নীরবে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এজন্য প্রশাসনকে নৈতিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারের নিকট দাবি তুলে ধরেন যে, ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারকে আরো কঠিন অবস্থানে যেতে হবে। আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করতে হবে। বিপণন পর্যন্ত সব ধাপে নজরদারি, ভেজালবিরোধী আইনের সঠিক প্রয়োগ।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরালো করা এবং ভেজাল খাদ্য বন্ধের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়কে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করেন। কারিতাস ইকোনোমিক প্রকল্প হতে মাদক থেকে সুস্থ জীবনে ফিরে আসা ৪জন রিকভারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৮,০০০টাকা করে অনুদান দেওয়া হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর