শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১২০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৪:২৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : প্রতিবছরের মতো এবারও ঈদের দিন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার সর্বস্তরের মানুষ।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি অথবা রোববার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

বর্তমান সংবাদ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর