বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

গাংনীতে জেলা প্রশাসক’কে বিদায় সংবর্ধনা

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩৫ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজিজুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে জেলার গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের সহধর্মিনী ফেরদৌস আরা,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর