মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় শামীমা ইসলাম কনা (৫৫) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন । এদূর্ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
সােমবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর পশ্চিম মালসাদহ জােড়া ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শামীমা উপজেলার করমদী গ্রামের ফিরােজুল ইসলামের স্ত্রী। তিনি করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান,শামীমা ও তার স্বামী ফিরােজুল (৬০) এবং একমাত্র মেয়ে প্রাপ্তি ইসলাম (২৩) একই মােটরসাইকেলে নিজ গ্রাম করমদী থেকে গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। তারা পশ্চিম মালসাদহ জােড়া ব্রিজ পার হতেই পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে স্বামী-স্ত্রী ও মেয়ে ছিটকে পড়ে যান। তবে শামীমা ট্রাকের নিচে পড়ে যায় এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আহত হন তার স্বামী ও মেয়ে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন ।
পারিবারিক সূত্র জানায়, জাতীয় শিক্ষাক্রমের আওতায় গাংনীতে মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। ওই প্রশিক্ষণে অংশ নিতে শামীমা তার স্বামীর মােটরসাইকেলে আসতেই এ দুর্ঘটনার শিকার হন।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।