বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

গাংনীতে ৪ টি বোমা ও চিরকুট উদ্ধার

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬১ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৫:০৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নেরন হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ির গেট থেকে বােমা সাদৃশ্য ৪ টি বস্তু ও সাদা কাগজে লেখা ১ টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

সােমবার (১০ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের মােল্লাপাড়ার মোশারফ হােসেনের বাড়ির গেট থেকে লাল স্কসটেপ দিয়ে প্যাঁচানো প্লাস্টিক ব্যাগে রাখা ৪ টি বােমা সাদৃশ্য বস্তু ও মােশাররফের নিকট চাঁদা দাবি করে লেখা ১ চিরকুট উদ্ধার করা হয়।

গাংনী থানা পুলিশের এসআই মাসুদ রানা ও এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটিদল এগুলাে উদ্ধার করে।

মোশাররফ হােসেন জানান, সােমবার সকালে ঘুম থেকে উঠে স্ত্রী শম্পা খাতুন বাড়ির গেটে ৪টি বােমা ও আমাকে হুমকি দিয়ে লেখা চিরকুট দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে সেগুলাে উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বােমা সাদৃশ্য বস্তুগুলাে উদ্ধার করে পানি ভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে এবং চিরকুটও উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

বর্তমান সংবাদ/জেএ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর