শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

গাজীপুরে ডাকাত সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০৯ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরের মজলিশপুর এলাকায় ডাকাত সন্দেহে আসাদ উদ্দিন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৫ আগস্ট) দিনগত রাতে মহানগরীর বাসন থানার মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদ উদ্দিন মোল্ল্যা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালুয়ার চর গ্রামের মৃত পাষাণ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, বাসন থানার কড্ডা এলাকা থেকে শনিবার দিনগত রাতে তুরাগ নদে নৌকা নিয়ে মাছ ধরতে কারখানা বাজারের দিকে যাচ্ছিলেন আসাদ উদ্দিন। তার নৌকাটি মজলিশপুর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন ব্যক্তি আসাদকে নৌকা থামাতে বলেন। নদীতে স্রোত থাকায় নৌকা থামাতে সময় লেগে যায়। এ সময় স্থানীয়রা ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রলার আসাদের নৌকার ওপর দিয়ে উঠিয়ে দেয়। এতে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোকজন নৌকায় থাকা আসাদকে ধরে ওপরে উঠিয়ে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন না বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি মাছ ধরতে গেলে এলাকার লোকজন সন্দেহবশত তাকে ধরে মারধর করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর