নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ওসমান গণি লিটন একটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী শুদীপ বাবু। গাজীপুর জেলা দায়রা জজ কোর্ট থেকে এ জামিন মঞ্জুর করা হয়। এরআগে, গত রবিবার ১৪ তারিখে তার নামে ৩২৬ দ্বারায় মামলা দায়ের করেন শওকত হোসেন মন্ডল নামের এক ব্যাক্তি।
ওসমান গণি লিটন বলেন, নির্বাচনে আমাকে ঠেকাতে পরিকল্পিত ভাবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়। যে ঘটনায় আদালত আমাকে হাজতে প্রেরণ করেন তার সাথে আমার কোন যোগসাজশ নেই।
প্রসঙ্গ, আগামী ২৫শে মে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। এই নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করছেন ওসমান গনি লিটন।