বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

গাজীপুর মহানগরকে মডেল নগরী হিসেবে গড়তে হবে- পীর ছাহেব চরমোনাই

বর্তমান সংবাদ ডেস্ক : / ৪৩৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ

মোবারক হোসেন, গাজীপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম বলেছেন- দেশে বর্তমানে যে রাজনীতি চলছে তা সুষ্ঠু রাজনীতি হতে পারে না। দেশে খুন-গুম, জখম, রাহাজানি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েই যাচ্ছে। দেশের সাধারণ মানুষ অশান্তির মধ্যে দিনাতিপাত করছে।

শনিবার বিকেলে গাজীপুর মহানগরের নগপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন হল রুমে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাজীপুর মহানগর শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৃণমূল প্রতিনিধি সম্মেলনে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের নাম ঘোষণা করা হয় ( হাত পাখা মার্কা)।

এসময় তিনি আরো বলেন- গাজীপুর মহানগরকে আধুনিক, নিরাপদ ও জনবান্ধন মডেল সিটি হিসেবে গড়ে তুলতে হবে। দেশের সর্ববৃহত্ত ও অন্যতম এ নগরীর প্রত্যান্ত অঞ্চলেই শুধু নয় শহর এলাকাও যাতায়াত-যোগাযোগ জননিরাপত্তা থেকে বঞ্চিত। এ সকল নানাবিধ সমস্যা থেকে উত্তরণের জন্য আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কাজে লাগাতে হবে।

আগামী নির্বাচনে তিনি দলীয় প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগরের সভাপতি মুহাম্মদ ফাইজ উদ্দীনের সভাপতিত্বে অন্যন্যাদের মধ্যে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের
মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, আব্দুল মালেক, জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা হাবীবুর রহমান মিয়াজী, মাওলানা শহীদুল ইসলাম, মুফতী হোসাইন আহমদ মিজানুর রহমান
মিজান, মুফতী সিরাজুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী হায়দার, এইচ এম সাইদুর রহমান, মোঃ রাসেল মাহমুদ, মাওলানা আব্দুল হালীম চৌধুরী প্রমুখ।

এমএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর