বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

গাজীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশীর অফিস উদ্ধোধন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯১ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ

 

কালিয়াকৈর প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকী তার একটি অফিস উদ্ধোধন করেছেন।

 

সোমবার (২১ মার্চ) বিকেলে কাশিমপুর থানার ভবানীপুর বটতলা এলাকায় নেতাকর্মীদের নিয়ে তিনি অফিস উদ্ধোধন করেন।

 

নুরে আলম সিদ্দিকী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বর্তমান সরকারের উন্নয়নমুখী কার্যক্রমের একটি ফিরিস্তি দিয়ে পোষ্টার দিয়েছেন তিনি। যে পোস্টারে বর্তমান আওয়ামী লীগ সরকারের সাফল্যের চিত্র তোলে ধরা হয়েছে।

 

এছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন স্থানে ইতিমধ্যে অনুদান প্রদান করে যাচ্ছেন। তিনি মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলেও জানান তিনি।

 

এসময় এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর