শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫৬ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩, ১:৪৮ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার ট্রাফিক পুলিশের এক কনস্টবেল নিহত হয়েছেন।

শনিবার তিনি ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন তিনি।

তার গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেল স্টেশনে নেমে পায়ে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। তিনি বলেন, পুলিশ সদস্যকে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। তবে আমরা আশঙ্কা করছি তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।

পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর