বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

জনভোগান্তি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহবান ডিএমপি কমিশনারের

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : সরকারি কর্মদিবসে জনভোগান্তি তৈরি হয় এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি জানান, আগামীকাল বিএনপি’র যে পদযাত্রা কর্মসূচি রয়েছে তাতে নগর জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হবে। সীমাহীন ভোগান্তিতে পড়বে রাজধানীবাসী।

শুধু বিএনপি নয়, দায়িত্বশীল সব দলের প্রতিই আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি’র কর্মসূচি বন্ধ করে দেয়া হবে না। শুধু তাদের ছুটির দিনে কিংবা কোনো মাঠে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছি।

আর আর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর