বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ ; নিহত-৩

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮০ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ণ

 

জামালপুর : জামালপুরের মেলান্দহে ট্রাক-পিকআপের সংঘর্ষের ঘটনায় পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বর্তমান সংবাদ /টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর