বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

জার্মানির একটি গির্জায় বন্দুক হামলা; ৭ জন নিহত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৮:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের একটি গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ ও জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রোস বরস্টে জেলার ডিয়েবুগা নামের সড়কের একটি গির্জায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন।

তবে এই হামলার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছুই জানাতে পারেনি পুলিশ।

হামলার পরপরই এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের কাছে কোনো অপরাধীর পালিয়ে যাওয়ার ইঙ্গিত নেই’।

পুলিশ বলেছে, ‘ঘটনাস্থলে এমন এক নিহত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে তিনিই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তা জানতে তদন্ত করা হচ্ছে। ’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর