বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি / ৩৫৭ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ

টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী লিলি আক্তরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রারে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা ৪/৫ জন মুখোশধারী রাতে নিওন বেকারীতে ঢুকে বেকারির মালিক বিএনপি নেতা আনিসুর রহমানকে খুঁজতে থাকে। কিন্তু তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ তানভির আহমেদ জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর